Mst Shopna
গল্পকার
-
Specializations
-
Languages
সময় থাকলে পড়তে পারেন।
#মাওলানার_সাহেবের_বিয়ের_খরচ_মাত্র_৪০০_টাকা......
একজন আলেমকে বলা হলো "চল তোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো" আরে ভাই আমার কাছে তো চারশো টাকার বেশি নাই,তাছাড়া আমিতো দিন আনি দিন খাই, কোনরকম কথা না শুনে অনেকটা পেশারক্রিয়েট করে ভাড়া করা হায়েস গাড়িতে তোলা হলো,ভদ্রলোক ভাবলেন যাক গাড়ি ভাড়াটা মনে হয় যেন যে বলছেন তিনিই দিয়ে দিবেন।
মেয়ে দেখার পর্ব শুরু, পছন্দ অপছন্দ পরের কথা আগে আন্টি পরানো হোক,মুরুব্বীদের চাপে সেটাই করা হলো। হঠাৎ আওয়াজ উঠলো! এখনই বিয়ে পরিয়ে দেয়া হবে।
মাওলানা সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পরলো! কি বলে এগুলো? কোনরকম প্রস্তুতি নাই এখনিই বিয়ে! এটা বাড়াবাড়ি।
কিংকর্তব্যবিমুঢ় মাওলানা সাহেব পার্শ্ববর্তী একটি মসজিদে গিয়ে সেকি কান্নাকাটি, পরওয়ারদিগার বিয়ের খরচ তো দূরের কথা আগামীকাল যে ঘরে কি খাবো সেই ব্যবস্থাটাও তো নেই।
এখন যে বউকে একটা নতুন শাড়ী বা জুতা কিনে দেওয়া হবে সে-ই টাকাই বা কোথায়।
চোখেমুখে অন্ধকার! অথচ ভদ্রলোকের পিতা-মাতা ভাইবোন সবাই বেঁচে আছেন কিন্তু কারোরই পাশে দাড়ানোর সামর্থ নাই।
ইয়ত্তা বাজারে গিয়ে পকেটে থাকা চারশো টাকা থেকে দুইশো বিশ টাকায় একটা হলুদ সুতির শাড়ী,আশি টাকার খুরমা খেজুর, বাকি টাকায় একজোড়া রেক্সীনের জুতা এনে দেওয়ার পর বিয়ের ইজাব কবুল শুরু।
তৎক্ষনাৎ এক মুরুব্বি বলে উঠলেন আজকেই আমরা মেয়েকে তুলে দিতে চাই, মাওলানা সাহেব বলে উঠলেন ঘরে বোন রয়েছে তাদেরকে ছাড়া বিয়ে! আবার তুলে নিয়ে যাওয়া এগুলো কেমন কথা?
জোরকরে মেয়েকে তুলে দিলে মাওলানা সাহেব কোনকিছু প্রকাশের সুযোগ না পেয়ে গাড়িতে করে নববধূ সহ বাড়িতে আসলেন! বলা হল গাড়ি ভাড়া দাও" অসহায়ভাবে দাড়িয়ে থাকা মাওলানা সাহেব "ভাইজান" গাড়ী ভাড়া কোথায় পাবো? এগুলো বললে হবে! ভাড়াতো দিতে হবে।
নতুন বউকে একাকী ফেলে রেখে মাওলানা সাহেব গাড়ী ভাড়া যোগাড়ে মহল্লায় বেড়িয়ে পরলেন, কোন এক বাল্যবন্ধুর হাতেপায়ে ধরে টাকা ধার এনে ভাড়ার টাকা পরিশোধ করলেন।
প্রথম রাত, প্রথম মোলাকাত, অথচ নববিবাহিতা বউকে সামান্য দশটি টাকাও হাতে দেওয়ার তাওফিক নাই।আর বউয়ের সাথে আসা ছোট ভাইটিকে সকালবেলা কি বখশিশ দিবে সেটারতো কোন খবরও নাই।
বাসররাত অথচ মাওলানা সাহেব তাহাজ্জুদে দাঁড়িয়ে রব্বে কারীমের কাছে কাঁদছে।